খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কুরেশি গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে যুদ্ধাপরাধের বিচার নিয়ে তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি। খবর ইউএনবির।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে এটা ছিল তাঁর প্রথম বৈঠক।এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি তাঁদের আলোচনায় ছিল না। আলোচনা মূলত কেন্দ্রীভূত ছিল বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে।পাকিস্তানের হাইকমিশনার আরও জানান, পাকিস্তানের বিদ্যমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জানার ব্যাপারে খালেদা জিয়া খুবই আগ্রহ প্রকাশ করেন। তিনি এ ব্যাপারে তাঁকে বিস্তারিত অবহিত করেন।যুদ্ধাপরাধের ব্যাপারে পাকিস্তানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটা প্রতিক্রিয়া জানানের জায়গা নয়। এটা ছিল নিছক সৌজন্য সাক্ষাত্।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান সাবিহউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।