খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সে দেশের রাজনীতির মূলধারায় সম্পৃক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে। খবর ইউএনবির।বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়া এ কথা বলেন।বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সে দেশের হাউস অব কমন্সের সদস্য ও টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে প্রধান বিরোধীদলীয় নেতা বলেন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এতে প্রমাণিত হয়, যুক্তরাজ্য বহুজাতিক সমাজব্যবস্থাকে মেনে নিয়েছে।