খালেদা জিয়ার সঙ্গে ভেনেজুয়েলার রাষ্ট্রদূতের সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার রাষ্ট্রদূত মিলেনা সান্তানা রমিরেজ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন। প্রায় ৪০ মিনিট স্থায়ী বৈঠকে তাঁরা দুটি দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। খবর ইউএনবির।বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানায়, আলোচনাকালে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বাংলাদেশের বাণিজ্য ও তেল খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখান। মিলেনা সান্তানা বিএনপির শাসনামলে বাংলাদেশে নারী শিক্ষার অগ্রগতির প্রশংসা করেন।