খালেদা জিয়ার সঙ্গে মরিয়ার্টির সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তিনি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন।খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, তিনি সম্প্রতি ওয়াশিংটন গিয়েছিলেন। ওয়াশিংটনে তিনি মার্কিন সরকারের জ্যেষ্ঠ নেতা ও কংগ্রেসম্যানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর এই সফর নিয়ে খালেদা জিয়াকে তিনি ব্রিফ করেন।জেমস এফ মরিয়ার্টি বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গতকাল রাত সাড়ে আটটায় এ সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে এক ঘণ্টার বেশি বৈঠক চলে। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।