খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার রাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।খালেদা জিয়ার গুলশানের বাসভবনে রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠক হয়। তবে বৈঠকে তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, একান্ত সচিব সালেহউদ্দিন ও ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।বৈঠকের বিষয়ে বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত আলাপ করেছেন।