খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার রাতে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দলীয় সূত্র জানায়, রাত আটটায় মার্কিন রাষ্ট্রদূত গুলশানে খালেদা জিয়ার বাসভবনে যান। দুই ঘন্টা স্থায়ী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দুই কর্মকর্তা ছিলেন।বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিতে মার্কিন রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছেন।