খালেদা জিয়ার সঙ্গে মিটমাটের জায়গা নেই: তথ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জঙ্গি ও সন্ত্রাসের পথ বেছে নেওয়ায়’ খালেদা জিয়ার সঙ্গে মিটমাটের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাঁর অভিযোগ, বিএনপির নেত্রী গণতন্ত্রের মুখোশ পরে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদকে উসকে দিচ্ছেন। মন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের পক্ষে। উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো রাজনীতি থাকবে না।
গতকাল শনিবার সন্ধ্যায় ফেনী সার্কিট হাউসে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দুই বছর পূর্ণ হবে। ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে।