খালেদা জিয়ার সঙ্গে রুশনারা আলীর সৌজন্য সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার ব্যাপারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর বিশ্বব্যাপী সচেতনতামূলক প্রচারণার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। খবর ইউএনবির।লেবার পার্টির এমপি রুশনারা আলী গতকাল মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সমর্থন ব্যক্ত করেন। এ সময় রুশনারা আলী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁর বিশ্বব্যাপী প্রচারণার ব্যাপারে খালেদা জিয়ার পূর্ণ সমর্থন চান।