খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ ওআইসির মহাসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু গতকাল সোমবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে বাংলাদেশের সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খবর ইউএনবির। গতকাল রাত সাড়ে ১০টার দিকে গুলশানে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে গিয়ে দেখা করেন ওআইসির মহাসচিব। বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, ওআইসির মহাসচিব আশা করেন, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকবে এবং দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বার্থে সব রাজনৈতিক দল ইতিবাচক ভূমিকা পালন করবে।