খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত্
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত হাওয়ার্ড শেফার এবং টেরেসিটা শেফার গতকাল বৃহস্পতিবার রাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। বিএনপির চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক রাত সাড়ে আটটায় শুরু হয়। খবর বাসসের।বিএনপির কার্যালয় সূত্র জানায়, প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠকে তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। হাওয়ার্ড শেফার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।