খালেদা জিয়ার সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সফররত বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং ‘অপারেশন সি অ্যাঞ্জেলে’র কমান্ডার হেনরি স্ট্যাকপল গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। খবর ইউএনবির।সাক্ষাৎকালে তাঁরা ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে মার্কিন অপারেশন সি অ্যাঞ্জেল মিশনের কথা স্মরণ করেন। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে যুক্তরাষ্ট্রের অবদানের জন্য খালেদা জিয়া তাঁদের ধন্যবাদ জানান। এ সময় খালেদা জিয়া সি অ্যাঞ্জেল মিশনে স্ট্যাকপলের নেতৃত্বের প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালীন উইলিয়াম বি মাইলামের ভূমিকারও প্রশংসা করেন তিনি।