খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সৌদি আরবের দূতাবাসের কর্মকর্তা খুনের ঘটনার তদন্তে অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশায়ের। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাতের সময় তিনি এ হতাশা ব্যক্ত করেন। খবর ইউএনবির।সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। শমসের মবিন জানান, খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রদূত। খালেদা জিয়াকে সৌদি সরকার রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করবে।খালেদা জিয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন জানিয়ে শমসের মবিন বলেন, সফরের সময়সূচি পরে নির্ধারণ করা হবে।