খালেদা জিয়ার সভা থেকে ১০০ মুঠোফোন খোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সভা থেকে সাংসদ, পুলিশ, সাংবাদিকসহ অনেকের টাকা ও মুঠোফোন খোয়া গেছে।এ ঘটনায় পকেটমার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার রতন (২২), সজীব (১৯) ও নারুলি সুলতানপাড়ার কালা (২০)।৩ মার্চ পাঁচবিবিতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয়জন নিহত হয়। এ ঘটনায় আয়োজিত গত রোববারের শোকসভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া।জয়পুরহাট-১ আসনের সাংসদ (সদর ও পাঁচবিবি) মোজাহার আলী প্রধান জানান, শোকসভায় তাঁর পাজামার পকেটে থাকা ২০ হাজার টাকা এবং স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলামের চার হাজার টাকা খোয়া যায়। সভায় আসা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার মুঠোফোনও খোয়া গেছে।পুলিশের একটি সূত্র জানায়, ওই দিনের সভা থেকে প্রায় ১০০ মুঠোফান খোয়া গেছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, টাকা ও মুঠোফোন খোয়া গেলেও কেউ মামলা করতে আসেনি। ওই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে গত সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পাঁচবিবি থানা-পুলিশের একটি সূত্র জানায়, আটক তরুণেরা পুলিশকে বলেছেন, পাশের বিভিন্ন জেলা থেকে ৬৮ জনের একটি পকেটমার দল ওই সভায় আসে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর জনসভায় অনেক মানুষ আসে বলে তাঁরা এসব জনসভাকে বেছে নেন।