খালেদা জিয়ার সম্মানে চীনা রাষ্ট্রদূতের নৈশভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আসন্ন চীন সফর সামনে রেখে তাঁর সম্মানে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জুন নৈশভোজের আয়োজন করেন।রাত সাড়ে আটটায় গুলশানে রাষ্ট্রদূতের বাসায় এই নৈশভোজে যোগ দেন খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, শমসের মবিন চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খানসহ চীন সফরকারী দলের সদস্যরা অংশ নেন। রাত ১০টায় নৈশভোজ শেষ হয়। পরে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ১৪ অক্টোবর চীন সফরে যাচ্ছেন। তাঁর মতে, একটা তাৎপর্যপূর্ণ সময়ে এই সফর হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি আরও বাড়বে।