প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হরতাল-অবরোধের সময় পেট্রলবোমায় নিহত ব্যক্তিদের পরিবারের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের
প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়ার হাত পেট্রলবোমায় নিহত মানুষের রক্তে রঞ্জিত। হরতাল-অবরোধে যেসব মানুষকে বোমা মেরে হত্যা করা হয়েছে, তাঁদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিত বিএনপির নেত্রীর।