খালেদা জিয়ার ৬৬তম জন্মদিন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ৬৬তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন।দিনটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন কর্মসূচি পালন করবে। রাত ১২টা এক মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে দলীয় চেয়ারপারসনের জন্মদিন উদ্যাপন করবেন দলীয় নেতারা। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কেক কাটবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের জ্যেষ্ঠ নেতারা এ সময় উপস্থিত থাকবেন। অবশ্য এখানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন না।গুলশান কার্যালয়ে খালেদা জিয়া রাত ১২টা থেকে একটা পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করবেন। এখানে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনা কেক কেটে তিনি জন্মদিন উদ্যাপন করবেন।