খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে নালিশি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে নালিশি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে নালিশি এ মামলা করেন। মহানগর হাকিম আতিকুর রহমান বাদীর জবানবন্দি নেন। আদালত মামলার ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় অন্য যে তিনজনকে আসামি করা হয়, তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।