খালেদা বাংলাদেশের ইমেলদা মার্কোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের ইমেলদা মার্কোস। তিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত বলেই এ দেশের মানুষ বিগত নির্বাচনে তাঁকে প্রত্যাখ্যান করেছে। আসন্ন স্থানীয় নির্বাচনেও এ দেশের মানুষ বিলাসবহুল জীবনযাপনকারীদের প্রত্যাখ্যান করবে।গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি মটিয়ারপুর মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। মোহাম্মদ নাসিম আরও বলেন, এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নিরন্তর সংগ্রাম করে চলেছেন, তখন বিরোধী দলের নেতার বিলাসবহুল জীবনযাপন শোভা পায় না। প্রসঙ্গত, ইমেলদা মার্কোস ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী। বিলাসী জীবনযাপনের জন্য তিনি পরিচিত ছিলেন।