খালেদার বাসায় পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি: নানক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। আজ সোমবার প্রথম আলো ডটকমকে তিনি এ তথ্য জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, খালেদা জিয়ার বাসায় পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ব্যাপারে প্রতিমন্ত্রী নানক বলেন, বিরোধীদলীয় নেতার বাসায় পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে ওয়াসার কাছে কেউ অভিযোগ করেনি। এরপরও প্রেস ব্রিফিংয়ের তথ্যের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখতে ওয়াসার লোকজন খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন। তাঁরা পানি সরবরাহ ব্যবস্থা সচল দেখতে পেয়েছেন।