খালেদা মিথ্যাচার করছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্লজ্জ মিথ্যাচারে নেমেছেন। রাজনীতি ও নির্বাচনের মাঠে পরাজিত হয়ে বিএনপি নেত্রী আওয়ামী লীগকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে মিথ্যাচার করছেন। গতকাল সোমবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি বাংলাদেশ থেকে জঙ্গিবাদ মুক্ত করতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত করে খালেদা জিয়ার মিথ্যাচারের সমুচিত জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ। বিজ্ঞপ্তি।