খালেদা সহিংসতার রাস্তা খুলে দিয়েছেন: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুল হক
শামসুল হক

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক অভিযোগ করেছেন, আজ সকাল থেকে যে চোরাগোপ্তা হামলা ও নাশকতা শুরু হয়েছে তাতে প্রমাণিত হয়েছে, খালেদা জিয়া সংলাপে বিশ্বাস করেন না। তিনি সংলাপের নামে কালক্ষেপণ করছেন। তিনি সহিংসতার রাস্তা খুলে দিয়েছেন। তবে সরকার দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নিয়েছে।
হরতালে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রথম আলো ডটকমকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞা। তারা সে চেষ্টা করছে। তারা চোরাগোপ্তা হামলা প্রতিরোধের কৌশলে পরিবর্তন এনেছে।