জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আজ আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি আবার পিছিয়েছেন আদালত। আদালত আগামী ১৬ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. মোতাহার হোসেন নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, এ নিয়ে বিচারিক আদালত তিন দফায় তারিখ পেছালেন।
আজ খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদনে বলা হয়, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, আদালতে হাজির হতে পারেননি। আইনজীবীরা আরও বলেন, এই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ওই রিট আবেদনের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি রাখেন।
রাষ্ট্রপক্ষে মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু সময় আবেদনের বিরোধিতা করে বলেন, এই মামলায় বিভিন্ন তারিখে বিভিন্ন অজুহাতে একাধিকবার সময় চাওয়া হয়েছে। মামলার বিচারকাজ বিলম্ব করতে এ ধরনের আবেদন করছে আসামিপক্ষ।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব উদ্দিন খোকন ও মাসুদ আহমেদ তালুকদার।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী পলাতক।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
i-�a ug`"Ȁ�০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৩ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন পলাতক।