খালেদা ২৩ ডিসেম্বর গাজীপুরে যাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ ডিসেম্বর গাজীপুরে ২০-দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে গণ–আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবেই খালেদা জিয়ার গাজীপুরের এই সফর। বিএনপি রাজধানী ঢাকার নিকটবর্তী জেলাগুলোতে জনসভা করার যে কর্মসূচি নিয়েছে, ২৩ ডিসেম্বরের জনসভা তারই অংশ। জনসভার জন্য বড় একটি মাঠ খোঁজা হচ্ছে। গাজীপুর সদরের কোনো একটি বড় ও গুরুত্বপূর্ণ স্থানে এ জনসভা অনুষ্ঠিত হবে।
এ দিকে খালেদা জিয়ার আগমনকে ঘিরে এবং বড় ধরনের জনসভার জন্য দলীয়ভাবে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে আজ শনিবার জেলা কৃষকদলের উদ্যোগে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্ততি সভা হয়েছে।