খালেদাও ফোন করলেন মোদিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি
খালেদা জিয়া ও নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার রাত সোয়া ১০টার দিকে খালেদা জিয়া মোদিকে ফোন করেন। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান প্রথম আলোকে এ কথা জানান।

মারুফ কামাল খান বলেন, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খালেদা জিয়া আশা প্রকাশ করেন আগামীতে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবেন। দুই দেশের মধ্যেকার সংকট আলোচনার মাধ্যমে নিরশন হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে মোদিকে ফোন করা হয়। পাঁচ মিনিটের কথোপকথনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংবাদিক শফিক রেহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ এবং মারুফ কামাল খান।
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গত শুক্রবার ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণায় বিজেপির বিজয় নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।