খালেদাকে ইফতারের দাওয়াত এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এর আগে খালেদা জিয়া দলের ইফতারে এরশাদকে দাওয়াত করেন। আজ শুক্রবার গুলশানের হোটেল ওয়েস্টিনে রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সৌজন্যে জাতীয় পার্টি এ ইফতারের আয়োজন করেছে।