খালেদাকে খুনি বললেন জিয়াউদ্দিন বাবলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনি আখ্যায়িত করে ক্ষমতায় থাকাকালে মানুষ হত্যা ও গত নির্বাচনের আগে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ খুনের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু গতকাল রোববার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে এ দাবি জানান।
গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়া তাঁর বক্তব্যে সাবেক সেনাশাসক এইচ এম এরশাদকে জিয়াউর রহমানের খুনি দাবি করে বিচার দাবি করেন। এই বক্তব্যের প্রতিবাদে জিয়াউদ্দিন বাবলু সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
জিয়াউদ্দিন বাবলু বলেন, বিএনপি অনেক বছর ক্ষমতায় ছিল, যদি কোনো তথ্য-প্রমাণ থাকত তারা কেন জিয়া হত্যার বিচার করেনি। জিয়া হত্যার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জড়িত নন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে এরশাদের বিরুদ্ধে ৭৪টি মামলা দেয়। ইতিমধ্যে অনেক মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন এরশাদ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বেগম জিয়া। তিনি নিজেই ক্ষমতায় থাকাকালে কানসাটে ও গাইবান্ধায় কৃষককে খুন করেছেন। আর গত নির্বাচনের আগে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সারা দেশে পেট্রল ঢেলে মানুষ খুন করেছে তাঁর কর্মীরা। এ খুনের বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।
খুনিদের পাশে আওয়ামী লীগ খালেদা জিয়ার বক্তব্যের জের ধরে জিয়াউদ্দিন বাবলু বলেন, কেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও তারেক জিয়াকে খালেদা জিয়া এরশাদের বাসায় পাঠিয়েছিলেন বিএনপির সঙ্গে জোট বাঁধতে। কেন তিনি জিয়ার খুনির সঙ্গে সেদিন হাত মেলাতে চেয়েছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল মঞ্জুর হত্যার সঙ্গেও এরশাদ জড়িত নন দাবি করেন জিয়াউদ্দিন বাবলু। তিনি বলেন, নির্দোষ প্রমাণিত হবেন এরশাদ।
সংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা শায়েস্তা খান চৌধুরী, মেহজাবীন মোরশেদ প্রমুখ।