খালেদাকে নির্মূল করতে হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘নির্মূল’ ও ‘পরাজিত’ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, খালেদা জিয়াকে ‘পলিটিক্যাল স্পেস’ দেওয়ার কোনো জায়গা নেই।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও পুনর্মিলনীতে সভাপতির বক্তব্যে ইনু এসব কথা বলেন। জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, সমাবেশ ও আলোচনা সভা করেন দলটির নেতা-কর্মীরা।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া নিজেই গণতন্ত্রের পথ ত্যাগ করেছেন। জঙ্গিবাদের পথ গ্রহণ করেছেন, তালেবানদের পথ গ্রহণ করেছেন। বিএনপি এবং জামায়াত আগুন সন্ত্রাস করে। হত্যা-খুন ও অবৈধভাবে সরকার গঠনের চক্রান্ত করে। সুতরাং খালেদা জিয়া দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, রাজনীতির শত্রু এবং সংবিধানের শত্রু। তিনি বলেন, ‘আমরা মনে করি, বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিকভাবে মিটমাটের কোনো সুযোগ নাই, সমঝোতার জায়গা নাই। এ রকম পরিস্থিতিতে খালেদা জিয়ার একটা পথ আছে, তা হলো পিছু হটে যাওয়া।’
জাসদ সভাপতি ইনু বলেন, দেশের শত্রুকে অতীতে যেভাবে নির্মূল করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। ঠিক একইভাবে খালেদা জিয়াকে নির্মূল, ধ্বংস ও পরাজিত করতে হবে।