খালেদাকে নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য সংসদের কার্যপ্রণালী থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। এ ব্যাপারে স্পিকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতারা এ দাবি জানান।সংসদে খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে বিএনপির এই অঙ্গসংগঠন সমাবেশ করে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ও এম ইলিয়াস আলী বক্তব্য দেন।