খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খালেদা জিয়াকে একটি ঈদকার্ডও পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও প্রোটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দ্দার গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাসহ ঈদকার্ড পৌঁছে দেন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব সুরতুজ্জামান তা গ্রহণ করেন। খালেদা জিয়া বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।