প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল বুধবার দুপুরে বঙ্গভবনের কর্মকর্তা রফিকুল ইসলাম আমন্ত্রণপত্রটি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জন্য আরও ২০টি আমন্ত্রণপত্র দেন তিনি। খবর ইউএনবির।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন। এর সত্যতা নিশ্চিত করে উইংয়ের অন্য সদস্য শায়রুল কবির খান বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে খালেদা জিয়াসহ বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতাদের জন্য ২১টি আমন্ত্রণপত্র পাঠানো হয়।
আজ বিকেল পৌনে পাঁচটায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওই অনুষ্ঠান শুরু হওয়ার কথা।