খালেদাকে রেখে ফিরে গেল গাড়িবহর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রেখে ফিরে গেছে তাঁর গাড়িবহর। তাঁকে বহনকারী গাড়ি ও সিএসএফের গাড়িগুলো গুলশানে ফিরে যেতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়।
বেলা সাড়ে তিনটার দিকে মোট আটটি গাড়ি পুলিশি প্রহরায় গুলশানে ফিরতে দেখা গেছে। হাইকোর্টের সামনে থেকে যাওয়া ওই বহরে ও আশপাশে বিএনপির কোনো নেতা–কর্মী ছিলেন না।
এদিকে রায় ঘোষণার পরে হাইকোর্টের গেটের সামনে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। রায়কে অবৈধ বলে তাঁরা স্লোগান দিতে থাকেন।