খালেদাকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বুধবার দুপুরে বঙ্গভবনের কর্মকর্তা রফিকুল ইসলাম শুভেচ্ছা কার্ডটি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।
খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার কার্ডটি গ্রহণ করেন। মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে তথ্যের সত্যতা জানান।