খালেদাকে হাজির করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজিরের অঙ্গীকার করে আবারও সময় নিয়েছেন তাঁর আইনজীবীরা।আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন ১১ অক্টোবর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এতে খালেদা জিয়া হাজির ছিলেন না।