খালেদাকে হাসিনার ঈদের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ রোববার বিকেল সোয়া চারটার দিকে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে খালেদা জিয়ার কার্ডটি পৌঁছে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল অফিসার শেখ আক্তার হোসেন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এই কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানান। খবর বাসস।