খালেদাকে হাসিনার নববর্ষের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলা নববর্ষের (১৪১৭ সাল) শুভেচ্ছা জানিয়েছেন। খবর বাসসের। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে তাঁর একান্ত সচিব সালেহ আহমেদের কাছে নববর্ষের শুভেচ্ছাকার্ড পৌঁছে দেন।