খালেদার অনুপস্থিতিতেই সাক্ষীকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সাক্ষীকে জেরা চলছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর স্থাপিত বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করা হচ্ছে।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন। অসুস্থ থাকায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন আদালত। এরপরই বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুজ্জামানকে জেরা করা হচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা জিয়া এস সালাউদ্দিনকে জেরা শেষ হয়েছে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট নয়জনের বিরুদ্ধে মামলা দুটির অভিযোগ গঠন করা হয়।