খালেদার আত্মপক্ষ সমর্থনের নতুন দিন ধার্য ৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতিসংক্রান্ত মামলায় গতকাল সোমবার ধার্য তারিখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত আগামী ৫ মে তাঁর আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন তারিখ ধার্য করেন।

এর আগে ১৭ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করতে আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানান আইনজীবীরা। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৩ আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।