প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার আবেদনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মো. মোয়াজ্জেম হোসেন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ২৯ জুন।এর আগে গত ৩ মার্চ শুনানির দিন ছিল। ওই দিন সংসদ অধিবেশনে ব্যস্ত থাকবেন উল্লেখ করে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত ওই দিন শুনানি মুলতবি করেন। এর আগে ২৭ জানুয়ারি একই কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হয়েছিল।মামলার অন্য আসামিদের মধ্যে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আইনজীবী হাজিরা দেন। কাজী কামাল ও শরফুদ্দিন আহমেদ হাজির ছিলেন। কামাল সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।