খালেদার কারামুক্তি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল জেলা (উত্তর) বিএনপি। গতকাল রোববার দুপুরে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফ্যাসিবাদ, জুলুমবাজ ও বাকশালী সরকারের বিরুদ্ধে তাই আন্দোলন গড়ে তুলতে হবে। বরিশাল জেলা (উত্তর) বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দেওয়ান মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, আবদুস ছত্তার খান, আবদুর রব, মনিরুজ্জামান, জিয়া উদ্দিন, বদিউজ্জামান, শাহ মোহাম্মদ বকতিয়ার, শিহাব আহম্মেদ, বেলাল জমাদ্দার, দেলোয়ার হোসেন পাটোয়ারী, ফিরোজ মোল্লা, মাসুদুর রহমান প্রমুখ। এর আগে বরিশাল জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের বাসভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।এদিকে, বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।