খালেদার কার্যালয়ে খাবার নিতে বাধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য রাতের খাবার নিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের ভাষ্য, গুলশান কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের জন্য খাবার বাইরে থেকে আনা হয়। প্রতিদিনের মতো আজও রাত আটটার দিকে একটি ভ্যানে করে বাইরে থেকে খাবার আনা হয়। কিন্তু সাদা পোশাকের একজন পুলিশ সদস্য খাবারসহ ওই ভ্যানটিকে কার্যালয়ের ভেতরে ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়েছেন।

খালেদার কার্যালয় এলাকায় দায়িত্বরত গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরের দাবি, বিষয়​িট সম্পর্কে তিনি অবগত নন।