খালেদার জন্মদিন পালনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে করা মামলায় গত বছরের ১৭ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। গতকাল বুধবার এ মামলায় আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। গুলশান থানা-পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ২৫ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। খালেদা জিয়ার জন্মসনদ, শিক্ষাগত সনদ এবং কাবিননামার জন্মতারিখে মিল না থাকায় গত বছরের ৩০ আগস্ট গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।