খালেদার দেখা না করা দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাৎ বাতিলকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘গণতান্ত্রিক সংস্কৃতি থেকে বিচ্যুতি’ বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দীপু মনি। ভারতের এক সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, খালেদা জিয়ার বৈঠক বাতিলের সিদ্ধান্ত কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদের প্রতি ‘অসৌজন্যমূলক আচরণ’ কি না। জবাবে দীপু মনি বলেন, ‘এটি দুঃখজনক ও গণতান্ত্রিক সংস্কৃতি থেকে বিচ্যুতি। বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এটি বাতিল করা হয়েছে। এমনটা হওয়া উচিত ছিল না।’এক সম্পূরক প্রশ্নে স্থানীয় এক সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, বিরোধীদলীয় নেতার এ আচরণে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে কি না। এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন বাঙালি হিসেবে বলব, অতিথিপরায়ণ জাতি হিসেবে আমরা গর্ব বোধ করি। কাজেই এটি বাঙালি সংস্কৃতি থেকে বিচ্যুতি।...দীপু মনি আরও বলেন, ‘...আমরা বিশ্বাস করি, দুই দেশ এবং দুই দেশের জনগণের সম্পর্কের ভিত্তি এত গভীরে প্রোথিত যে সেটি এ ধরনের বিচ্যুতির কারণে ক্ষতিগ্রস্ত হবে না।’ গণজাগরণ মঞ্চের আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘জনগণের সরকার হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে থাকাটাই স্বাভাবিক। তাই এ সমাবেশের প্রতি আমাদের উৎসাহ ও সমর্থন দুটোই রয়েছে।’