প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রকাশিত খালেদা জিয়ার নিবন্ধ সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার রাতে বারডেম হাসপাতালে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী দেশে-বিদেশে, বিভিন্ন দূতাবাসে ও আন্তর্জাতিক সংস্থায় আমাদের সরকারের বিরুদ্ধে অনেক চিঠি লিখেছিলেন। তিনি এখন তা ভুলে গেছেন।’প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সাংসদ মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি (খালেদা) একটি আর্টিকেল লিখে আমেরিকাকে আহ্বান জানিয়েছেন।’