খালেদার নীরবতা জামায়াতকে উসকানি দিচ্ছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়ার রহস্যজনক নীরবতা জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকানি দিচ্ছে। জামায়াত-শিবির সারা দেশে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ন্যক্কারজনক হামলার বিরুদ্ধে খালেদা জিয়ার অবস্থান প্রকাশ্যে ঘোষণা করা উচিত।’গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবিরের সশস্ত্র এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এ সন্ত্রাসের বিরুদ্ধে মুখ না খুললে ধরে নেব খালেদা জিয়া অগণতান্ত্রিক সন্ত্রাসী তৎপরতাকে শুধু রক্ষা করতেই চাচ্ছেন না, তাকে উসকানিও দিচ্চ্ছেন।’মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।