খালেদার প্রস্তাব সমর্থন বিকল্প ধারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবকে নীতিগত সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দলটি তাদের অবস্থান ব্যাখ্যা করেছে।

সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অসম্পূর্ণতা আছে। তবুও এর মাধ্যমে আলোচনার পথ উন্মুক্ত হয়েছে।

আজকের ওই সংবাদ সম্মেলনে বিকল্পধারা ছাড়াও আরও চারটি দলের উপস্থিত থাকার কথা ছিল। তবে এতে কৃষক শ্রমিক জনতা লীগ ছাড়া অন্য কোনো দলের প্রতিনিধি ছিলেন না।