খালেদার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিএনপির মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার গঠনে খালেদা জিয়ার বিকল্প প্রস্তাবকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে গতকাল সোমবার সন্ধ্যায় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সমাবেশে নির্বাচনকালীন সরকারের পাল্টা প্রস্তাব দেওয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিনন্দন জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পৌর বাজার থেকে কয়েক শ দলীয় নেতা-কর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ।
বক্তৃতা করেন বিএনপির নেতা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান, সহিদুল ইসলাম কিরণ প্রমুখ।