প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দিয়েছেন, তার প্রতি সমর্থন জানিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ প্রস্তাব ইতিবাচক হিসেবে সরকারের গ্রহণ করা উচিত।
গতকাল সোমবার এক বিবৃতিতে বি. চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা দিয়েছেন, তা ভারসাম্যপূর্ণ এবং অত্যন্ত নিরপেক্ষ। আমি এই রূপরেখার সঙ্গে একমত পোষণ করে এর প্রতি সমর্থন জানাচ্ছি।’ তিনি বলেন, খালেদা জিয়া অতীতের কিছু কিছু রাজনৈতিক পদক্ষেপের ভুলভ্রান্তি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন এবং সব রাজনৈতিক দলকে নিয়ে ভবিষ্যতে দেশ শাসনের বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন, তাতে তাঁর রাজনৈতিক উদারতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতি আস্থা প্রকাশ পেয়েছে।