খালেদার প্রেসসচিবের ছেলে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের ছেলে রিসাদ খান ও তাঁর সহযোগী মোহাম্মদ ফয়সালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম শাহাদাত হোসেন এ আদেশ দেন। গতকাল দুই আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন ৫ ডিসেম্বর দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা হিযবুত তাহ্রীরের কর্মী। মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোডে সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তাঁদের মূল হোতা ও অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।