খালেদার বক্তব্য কাণ্ডজ্ঞানহীন: টুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর সদস্যকে গুম করা নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি এ ধরনের ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য’ দেওয়া বন্ধ করতেও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।গতকাল মঙ্গলবার রাজধানীর ইডেন কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ কলেজ মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহীউদ্দীন প্রমূখ।