প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ২৭ অক্টোবর বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। গতকাল সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশিদ রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।